৭২ ঘণ্টা ‘অতিভারি’ বৃষ্টির পূর্বাভাস ৩ বিভাগে  

প্রকাশিত: ১৮ মে, ২০২৫ ০৭:০৭:৩৫

৭২ ঘণ্টা ‘অতিভারি’ বৃষ্টির পূর্বাভাস ৩ বিভাগে  


প্রজন্মডেস্ক: রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ৭২ ঘণ্টা ভারি থেকে অতি ভারি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার আবহাওয়া অধিদপ্তরের বৃষ্টিপাত সম্পর্কিত বিশেষ বিজ্ঞপ্তিতে এ আভাস দেওয়া হয়েছে।

এতে বলা হয়, সক্রিয় সঞ্চালনশীল মেঘমালার কারণে রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা রোববার বিকালে বলেন, ‘তিন বিভাগের অধিকাংশ জায়গায় আগামী ৭২ ঘণ্টা ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। এরপর বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে।’


সাধারণত ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে সেটি হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি ও ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে সেটিকে মাঝারি ধরনের ভারি বৃষ্টি ধরা হয়।

আর ৪৪ থেকে ৮৮ মিলিমিটার হলে ভারি এবং তার চেয়ে বেশি বৃষ্টি রেকর্ড হলে সেটিকে ধরা হয় অতিভারি বৃষ্টিপাত হিসেবে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের রোববার সকালের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই আভাস দেওয়া হয়েছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ‘দু-এক’ জায়গার বিষয়েও।

আর রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে; অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।

আর বান্দরবানসহ খুলনা বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা প্রশমিত হতে পারে।

গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে; ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে; ২১ ডিগ্রি সেলসিয়াস।

এই সময়ে রাঙামাটিতে দেশের সর্বোচ্চ ১২১ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ করে আবহাওয়া অধিদপ্তর।


এছাড়া সিলেটে ৯৪ মিলিমিটার, কুতুবদিয়ায় ৭৫, কক্সবাজারে ৭৩ এবং গোপালগঞ্জ, কুমারখালী ও কয়রায় ৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।


প্রজন্মনিউজ/২২৪জামাল

এ সম্পর্কিত খবর

হাসিনা কোন সালের ডিসেম্বরে আসবে, প্রশ্ন হুইপ দুলুর

রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর

অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আদলেই বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ

বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বজ্রপাতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি ছাত্রশিবিরের

মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা সদস্য নিহত

ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

 কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না- বলার পর রাতেই বিএনপি নেতার মৃত্যু

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ